
স্টাফ রিপোর্র্টার
দৈনিক চাঁদপুর সংবাদের ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে ফরিদগঞ্জে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সংবাদের ফরিদগঞ্জ কার্যালয়ের আয়োজনে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবদুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক আবুল হাসানাতের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব।
প্রধান অতিথির বক্তব্যে আবদুর রকিব বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ আর সাংবাদিকরা সমাজের মুখপাত্র হিসেবে কাজ করে। চাঁদপুর সংবাদ দীর্ঘ ২৫টি বছর সমাজের বিভিন্ন মানুষের সেবা করেছেন এবং দেশ ও দশের উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমি আশা রাখি আগামিতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জে দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা পাচ্ছি, বিশেষ করে সাংবাদিকরা আমাকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। ফরিদগঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ যেকোন অপরাধ নির্মূলে সাংবাদিকসমাজ আমার পাশে আছে এবং সবসময় থাকবে আমি বিশ্বাস করি। চাঁদপুর সংবাদ ২৫টি বছর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিরলসভাবে প্রকাশ করে জেলাবাসীর মন জয় করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কামরল হাসান সাউদ, প্রেসক্লাব ফরিদগঞ্জের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও চাঁদপুর সংবাদের উপজেলা প্রতিনিধি প্রভাষক মো. মহিউদ্দিন, সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাজিয়া সুলতানা।
এসময় আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান সোহাগ, ফরিদগঞ্জ এআর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, দৈনিক চাঁদপুর সংবাদের প্রধান নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি, বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, ফরিদগঞ্জ প্রতিনিধি ফরিদুল আলম রুপন, স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরিদগঞ্জ উপজেলা ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা রিয়াজ উদ্দিন, মো. কাউছার, যুবলীগ নেতা আরিফ হোসেন, চাঁদপুর সংবাদের স্টাফ রিপোর্টার শ্যামল সরকার, খোরশেদ আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. জাকির হোসেন, বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ, ফরিদগঞ্জ প্রেসক্লাব ও প্রেসক্লাব ফরিদগঞ্জের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিভিন্ন পেশা-শ্রেণির মানুষজন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
আলোচনা সভার আগে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় এসে মিলিত হয়। অনুষ্ঠানে অতিথিদের কোর্টপিন পরিয়ে দেন দৈনিক চাঁদপুর সংবাদর সম্পাদক ও প্রকাশক মো. আবদুর রহমান।
