খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কামাল পাটওয়ারী, সহ-সভাপতি সারোয়ার গাজী, শামীম জমাদার, যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম নজু,পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সম্পাদক মান্নান খান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক রাজ্জাক হাওলাদারসহ আরো অনেকে।
বাক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দেয়া হলে যুবদলের সব নেতা-কর্মীরা রাজপথে নেমে কঠোর আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে। আন্দোলন শুরু হয়ে গেছে। একযোগে আমাদের রাজপথে নামতে হবে। তাই সব নেতা-কর্মীকে রাজপথে নেমে পড়তে হবে। আর ঘরে বসে থাকা যাবে না। এ সরকার কোন আইন মানে না। যদি আইন মানতো ও শ্রদ্ধা থাকতো তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় আটকে রাখতো না। একজন বয়স্ক নারী হিসেবে আমাদের নেত্রী জামিন পাওয়া তার অধিকার রয়েছে। কিন্তু এ অবৈধ সরকার জামিন না দিয়ে তাঁকে আটকে রেখেছে।