খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চাঁদপুরে শ্রমিক দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা শ্রমিক দল। রোববার (৫ ডিসেম্বর) বিকেলে বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম।
চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান বাদলের সভাপতিত্বে এবং সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নয়ন মাহমুদ ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সহ-প্রচার সম্পাদক আবদুর রহমান, শহর শ্রমিক দলের আহ্বায়ক ফরিদ মোস্তান, সদস্য সচিব মো. ছোটন বেপারী, সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজু, হাবিবুর রহমান কাজী, রিক্সা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, লক্ষিপুর ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হেদু বেপারী, বিষ্ণপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ডা. জুলহাস, রামপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক দুলাল, বালিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দেলোয়ার শেখ, শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কালু ছৈয়াল, চারু মাঝি, ১৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সময় এসেছে সরকার পতনের। তেল গ্যাসের দাম বৃদ্ধি। পরিবহনে ভাড়া বেশী। শ্রমিক জনতা আজ দ্রব্যমূল্যের চাপে দিশেহারা। শ্রমিক জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে পতন করতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করার সুযোগ তৈরি করার দাবি জানাই।

০৬ ডিসেম্বর, ২০২১।