খোরশেদ আরা সপ্রাবির সভাপতি আনোয়ার হোসেন

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার ৪নং খোরশেদ আরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন সরকার। গত ৩ অক্টোবর বিকাল ৪টায় বিদ্যালয় অফিস কক্ষে পরিচালনা কমিটির সভাপতি ঘটনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. খুকু চৌধুরী ও সভা পরিচালনা করেন খোরশেদ আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব আলম। বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাথী আক্তার সভাপতি প্রার্থী হিসেবে মো. আনোয়ার হোসেন সরকারের নাম প্রস্তাব করেন এবং সমর্থন করেন দাতা সদস্য মো. মাসুদ সরকার।
পরে সবার মতামতের ভিত্তিতে আনোয়ার হোসেন সরকারকে সভাপতি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদস্য ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল, শিক্ষক প্রতিনিধি আমেনা বেগম, বিদ্যোৎসাহী সদস্য কামাল মাল, সদস্য নয়ন মাল, লুৎফুর নাহার বেগম, মুক্তা বেগম, দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাঈদ হোসেন।
আনোয়ার হোসেন সরকার সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা জানান।

০৬ অক্টোবর, ২০১৯।