গল্লাকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এর উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করার মাধ্যমে বাঁচিয়ে রাখে। পরিবেশ সুন্দর রাখতে গাছের বিকল্প নেই। বর্তমান করোনাকালে চিকিৎসকরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি করে ফল থেকে উদ্বুদ্ধ করছেন। আমাদের যাদের প্রাণিজ আমিষ নিয়মিত নেয়ার পুরোপুরি সামর্র্থ্য নেই, তাদের জন্য ফল রয়েছে। এই ফল প্রাপ্তি নিশ্চিত করতে আমাদের বেশি করে ফলজ গাছ লাগাতে হবে। প্রতিটি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ফলজ বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারি। পর্যাপ্ত গাছ লাগালে যেমন পরিবেশ সুরক্ষা হবে, তেমনি আমাদের খাবারের চাহিদাও মিটবে। বর্ষার এই সময়টাই গাছ লাগানোর উপযুক্ত সময়। গাছ লাগিয়ে তার পরিচর্যা করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই।
তিনি বলেন, একটি দেশের ভারসাম্য রক্ষায় আমাদের ২৫ ভাগ বনায়ন প্রয়োজন। কিন্তু আমরা এর থেকে এখনো অনেক দূরে রয়েছি। ফরিদগঞ্জবাসীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. অহিদুজ্জামান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, গল্লাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা খাজে আহাম্মদ মজুমদার, যুবলীগ নেতা আবু সুফিয়ান, হেলাল উদ্দিন প্রমুখ।

০৪ জুলাই, ২০২০।