ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাংগঠনিক কমিটি গঠন উপলক্ষে স্থানীয় খাজুরিয়া বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ওয়ার্ড ডেলিগেটরদের প্রস্তাব সমর্থনে আলহাজ মো. কামরুল ইসলাম সভাপতি, মো. মোস্তফা কামাল চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, মো. আশাদুজ্জামান খান কালু সাধারণ সম্পাদক, মো. গোলাম মোস্তাফা পাটওয়ারী যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. আ. রহিম জমাদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এই সময় সম্মেলন উপলক্ষে সাবেক ইউপি সভাপতি কামরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও আশাদুজ্জামান খান কালুর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহআলম মুকুল, সাবেক ভিপি জাকির হোসেন, জাকির হোসেন পাটওয়ারী, সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান মজু বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাবুল, জেলা যুবদলের সদস্য ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. সেলিম পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম রাঢ়ী, যুগ্ম-আহ্বায়ক হারুন পাঠান, উপজেলা তাতী দলের আহ্বায়ক জি এস মমিন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মাও. ইদ্রিস, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ পাটওয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি নাছির হোসেন।
ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে ওয়ার্ড সভাপতি ও সম্পাদকরা হলেন- আবুল কালাম, আব্দুর রহমান শেখ, এস এম আব্দুল্যাহ, ফারুক পাটওয়ারী, আ. লতিফ পাটওয়ারী, মোহাম্মদ আলী ভূঁইয়া, ডা. শফিকুর রহমান, শাহ আলম তপাদার, গোলাম মোস্তফা, নাজমুল হক পাটওয়ারী, আবুল কালাম স্বপন, রহিম দেওয়ান, ডা. আব্দুল কাদের, আজগর হোসেন, আহসান উল্ল্যা, নুর আলম, মোখলেছুর রহমান বাচ্চু, ফারুক পাটওয়ারী ও আমির হোসেন, ইউনিয়ন ছাত্র দলের সুজন আখন্দ, সম্পাদক রাসেল শেখ, ইউনিয়ন যুব দলের সাধারণ শাহ আলম পাটওয়ারী, সাংগঠনিক আক্তার হোসেন ঝিলন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন রিপন, সাংগঠনিক মাহবুব আলম, সহ-সাংগঠসিক হেলাল উদ্দিন মিজি, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, পৌর বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।
এ সময় বক্তব্যে তারা আরো বলেন, বাংলাদেশের জনগণের প্রিয় নেত্রী, ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে টিকে থাকার যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য আমরা ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে, ইউনিয়নের নেতা-কর্মীদের সক্রিয় করে তাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি চক্র যারা আওয়ামী লীগের দালাল। তারা দেশের এই জনপ্রিয় দলটিকে ধ্বংস করার জন্য চাঁদপুর ও ঢাকায় বসে কিংবা কোন হোটেল রেস্তোরাঁয় বসে কমিটি গঠন করছে। তাদের থেকে সবাই হুঁশিয়ার থাকতে হবে। এরা বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের একজন শিল্পপতির অর্থে পুষ্ট হয়ে বিএনপিকে ধ্বংসের পাঁয়তারায় লিপ্ত। আমরা তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আপনার আমাদের গণআন্দোলনের ঢেউতে আওয়ামী লীগের সাথে পালানোর সময় পাবে না।
তারা আরো বলেন, আজকের এই সভার উপস্থিতি প্রমাণ করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি কত শক্তিশালী। বিএনপির নেতাকর্মীদের দুর্দিনের বন্ধু এবং আপামর জনগণের প্রিয় সাবেক এমপি দলের কেন্দ্রিয় কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি লায়ন মো. হারুনুর রশিদের যোগ্য নেতৃত্বে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার মুক্ত ও এই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনবো।
