গোবিন্দপুরে ওসমান খানের ইফতার সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘবরা গ্রামের প্রবাসী আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মোহাম্মদ ওসমান খানের ইফতার সামগ্রী বিতরণ। গত ১৫ এপ্রিল বিকালে চররাঘবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকার ৩শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ ওসমান খান। এর তত্ত্বাবধানে ছিলেন মো. শামসুদ্দিন খান, মো. মোশাররফ খান, আলী আহম্মেদ খান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের গণ্যমান্য লোকজন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
তিনি কোভিড-১৯ ক্রান্তিলগ্নে দেশে বিদেশে গরীব অসহায় পাশে দাঁড়িয়েছেন মানবপ্রেমী হিসেবে প্রশংসার পঞ্চমুখ হিসেবে পরিচিত রয়েছেন। তিনি মাহে রমজান উপলক্ষে চররাঘবরা গ্রামের ৩শ’ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করে গরিব অসহায়ের এই দান কার্যক্রম অব্যাহত রেখেছেন।
তিনি এক সংক্ষিপ্ত বার্তায় বলেন, রমজানের শুরুতে আমি প্রার্থনা করি, যারা নিজ আস্থা ও বিশ্বাসের সঙ্গে এ পবিত্র সিয়াম ও ইবাদাত করে পালন করছেন। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের কাছে পবিত্র এ মাসটি কঠিন উপবাস, একনিষ্ঠ প্রার্থনা, ধ্যান, কুরআন পাঠ এবং দানের মাধ্যমে তাদের বিশ্বাসকে মজবুত এবং ঝালাই করে নেয়ার একটি সুযোগ।
উল্লেখ্য, মো. ওসমান খান ফরিদগঞ্জ উপজেলা চররাঘবরা গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

৬ মে, ২০২১।