গোর-এ-গরিবা মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শনে দুলাল পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের শহরের নান্দনিক মসজিদ গোর-এ-গরিবা জামে মসজিদের উন্নয়নের কাজ পরিদর্শন করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল। গত বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বাস স্ট্যান্ড এলাকাধীন এ মসজিদ তিনি পরিদর্শন করেন।

এসময় তিনি পুরো মসজিদে ঘুড়ে ঘুড়ে দেখেন। মসজিদের বিভিন্ন রকম সমস্যার কথা তিনি শুনেন এবং সমাধানেরও ব্যবস্থা করে দেন।

এছাড়া সাথে থাকা মসজিদের পেশ ইমাম মুফতি মো. আব্দুর রশিদকে দিক নির্দেশনামূলক পরামর্শ দান করেন। যেন করোনাকালীন সময়ে সরকারের যে বিধি-নিষেধ রয়েছে, তা যেন পালন করা হয়। এছাড়া মসজিদে কেউ যেন মাস্ক ছাড়া প্রবেশ করতে না পারে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করে।

 

৯ মে, ২০২১।