আহলান সাহলান, হে মাহে রামাদান

ইলশেপাড় ডেস্ক
আজ ২৬ শে রমজান। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল ক্বদর আজ দিবাগত রাত। আজ সূর্যাস্তের সাথে সাথে মহিমানি¦ত এ রাতের রহমত বর্ষিত হতে থাকবে গোটা বিশ্বের সকল মানুষের ওপর। বিশ্বের কোটি কোটি মুসলমান এ রাত ইবাদত-বন্দেগি, যিকির-আযকার ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদযাপন করবে। এ রাত পাওয়া সৌভাগ্যের বিষয়। লাইলাতুল অর্থ মহিমানি¦ত রাত। এ রাতের মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি। এ রাত হাজার মাসের চেয়ে উত্তম হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। মূলত এ রাতে পবিত্র কোরআন মজিদ নাজিল হয়েছে বলেই এ রাতের এত মর্যাদা। আর এ রাতের কারণেই পবিত্র রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আবু বকর আল আররাক বলেছেন, এ রাতের নাম ক্বদর রাত রাখা হয়েছে এজন্য যে, যে লোক মূলত মান মর্যাদাসম্পন্ন নয় সে যদি এ রাতকে যথাযথভাবে গ্রহণ করে ও জাগরণ করে আল্লাহর ইবাদত করে তাহলে সেও মর্যাদাবান ও সম্মানিত হবে।
আল্লাহ রাববুল আলামীন সূরা আল ক্বদর নামক একটি সূরা নাযিল করে বলেছেন, ‘নিশ্চয়ই আমি তা (আল-কোরআন) লাইলাতুল ক্বদরে নাজিল করেছি। তুমি কি জান লাইলাতুল ক্বদর কী? লাইলাতুল ক্বদর হলো হাজার মাসের চেয়ে উত্তম। এ রাতে ফেরেশতা রুহ (জিব্রাইল, মিকাইল, ইস্রাফিল, আজরাইল) আসে আল্লাহতায়ালার নির্দেশে অসংখ্য, অগণিত রহমত নিয়ে, তারা শান্তি বিতরণ করে। ফজর পর্যন্ত এভাবে চলতে থাকে।
গোটা রমজানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে পবিত্র লাইলাতুল ক্বদরকে ঘিরে। আর এই লাইলাতুল ক্বদর সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে অনেক বর্ণনা এসেছে। তবে কোথাও নির্দিষ্টভাবে লাইলাতুল ক্বদরের রাত নির্ধারণ করা হয়নি। হাদিসে বলা হয়েছে রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল ক্বদর তালাশ করার জন্য।
বিশিষ্ট হাদিস বিশারদ ও ফিকাহ শাস্ত্র বিশারদরা বিভিন্ন যুক্তি দিয়ে ধারণা করেছেন যে, পবিত্র লাইলাতুল ক্বদর রমজানের ২৭ তারিখ রাতেই হতে পারে। এজন্য এ রাতকে লাইলাতুল ক্বদর হিসেবে মুসলমানরা পালন করে থাকে। আর সুনির্দিষ্টভাবে এ রাতকে চিহ্নিত করতে না পারায় এ রাতের মর্যাদা হাসিল করার জন্য মুমিন বান্দারা ইতিক্বাফে বসেন।

৯ মে, ২০২১।