স্টাফ রিপোর্টার
২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা ও শহীদরে স্মরণে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির
চাঁদপুরস্থ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, ২১ আগস্ট ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী একটি সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তব্যে শেষে গ্রেনেড হামলা শুরু হয়। সেদিন গ্রেনেড হামলায় এক নারকীয় দৃশ্যের অবতারণা হয়। ঘাতকরা যখন দেখলেন গ্রেনেড হামলায় নেত্রী নিহত হননি তখন মুহুর্মুহু গুলিবর্ষণ করতে থাকে, সেসময় নেত্রীর দেহরক্ষী মাহবুব নিহত হন। সেদিন ঘাতকদের টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যাসহ সমগ্র আওয়ামী লীগ নেতাদের হত্যা। ‘রাখে আল্লাহ মারে কে,’ তাই হয়তো সেদিন নেত্রী বেঁচে গিয়েছিলেন। সেদিন রাষ্ট্রীয় মদদে এ হামলা করা হয়েছিল।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূরের সভাপতিত্বে এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইউসুফ গাজী, সাংঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সহ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিদ রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও মোহাম্মদ আলী মাঝি।
এছাড়া আরো বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা রহমান, খালেদা আক্তার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা রুমা, আবিতা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, সুলতানা, কুমকুম, মুন্নি, কানিজ আয়শা কবিতা, ফাতেহা বারি, সুলতানা রাজিয়া দীপু প্রমুখ।
২২ আগস্ট, ২০২১।
