ফরিদগঞ্জ ব্যুরো
গত ১৪ জুলাই চট্টগ্রামে রোটারী ডিস্ট্রিক ইনস্টলেশন অনুষ্ঠানে ফরিদগঞ্জ রোটারী ক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন। চট্টগ্রামের নেভী কনভেনশন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ফরিদগঞ্জ রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটা. কামরুল হাসান সাউদের নেতৃত্বে জয়েন্ট সেক্রেটারী রোটা. প্রবীর চক্রবর্তী, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটা. রেজাউল করিম ও ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর রোটা. আমান উল্ল্যা আমান অংশগ্রহণ করেন।
পরে রোটারী ডিস্ট্রিক-৩২৮২ বাংলাদেশের গর্ভনর রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ। এসময় গর্ভনর ফরিদগঞ্জ রোটারী ক্লাবকে সহযোগিতা করার আশ্বাস দেন।
১৭ জুলাই, ২০২৩।
