রোটারী ডিস্ট্রিক্টের মহান বিজয় দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ডিসেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম চেয়ার রোটা. পিপি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান। অনুষ্ঠানে ৯ জন বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ানকে সম্মাননা স্মারক ও উত্তরীয় পড়িয়ে দেন ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জি. মো. মতিউর রহমানসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পিডিজি রোটা. এম এ আউয়াল, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোটা. পিপি সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ আকবর হোসেন ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের প্রেসিডেন্ট ইঞ্জি. এমএ রশিদ বক্তব্য রাখেন।
সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা হলেন- ডিজিই রোটা. ডা. মইনুল ইসলাম মাহমুদ (রোটারী ক্লাব অব চিটাগাং), রোটা. পিপি অধ্যাপক ড. এএফএম ইমাম আলী (রোটারী ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাং), রোটা. পিপি মেজর মোস্তফা (রোটারী ক্লাব অব চিটাগাং সাউথ), রোটা. পিপি মাহমুদুর রহমান (রোটারী ক্লাব অব আগ্রাবাদ), রোটা. পিপি হরেন্দ্র কুমার নাথ (রোটারী ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটি), রোটা. পিপি মুসা কলিমুল্লাহ কিসলু (রোটারী ক্লাব অব চিটাগাং আপটাউন), রোটা. ডা. মোহাম্মদ সরফরাজ খান (রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং), রোটা. এম এ ফয়েজ ভূঁইয়া (রোটারী ক্লাব অব চিটাগাং ওয়াটারফল), রোটা. অধ্যাপক ড. প্রকৌশলী মফজল আহমেদ (রোটারী ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটি)।
অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটা. পিপি মো. ইসহাক চৌধুরী, রোটারী ইনভোকেশন পাঠ করেন আয়োজক ক্লাব প্রেসিডেন্ট রোটা. সুমন বড়ুয়া। এসময় এক্সকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. পিপি শামসুল আলম রিপন, ডিস্ট্রিক্ট ট্রেজারার রোটা. পিপি আসাদুল হক, ডিস্ট্রিক্ট চীফ সার্জেন্ট-এট-আর্মস রোটা. সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, রোটা. পিপি সুদীপ কুমার চন্দ, এরিয়া ডিরেক্টর রোটা. জাহেদা আক্তার মিতা, জোনাল কো-অর্ডিনেটর রোটা. জামাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ধন্যবাদ বক্তব্য রাখেন রোটা. পিপি ওসমান গনি মুনসুর। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০ ডিসেম্বর, ২০২৩।
