চট্টগ্রামে রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের সেফটি কিডস প্রদান

স্টাফ রিপোর্টার
রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে কমিউনিটি রেসকিউ স্টেশনের কাছে সেফটি গগলস ও ফেসসীল্ড হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় চট্টগ্রাম শহরের নাসিরাবাদ এলাকায় কমিউনিটি রেসকিউ স্টেশনে ঐ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. প্রদ্যোত কুমার সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি রেসকিউ স্টেশনের কর্ণধার সাইফুল ইসলাম নেছার, রোটা. পিপি মোতাহের হোসেন, রোটা. পিপি মাইনুদ্দিন, রোটা. পিপি রকি উদ্দিন রিপন, ক্লাব ফার্স্ট লেডি রোটা. অপর্ণা রায় এবং ডিস্ট্রিক্ট ইভেন্ট প্রোমোশন চেয়ার ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোটা. সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু।
বক্তারা বলেন, কমিউনিটি রেসকিউ স্টেশনে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্যোগ মোকাবেলায় সংগঠনটি ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কাজে সহযোগিতা করে। রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল দুর্যোগ মোকাবেলায় সংগঠনটির কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সেফটি গগলস ও ফেসসীল্ড হস্তান্তর করার জন্য ধন্যবাদ জানান।

২৮ জুলাই, ২০২৩।