মানুষের জীবনমান উন্নয়নে রোটারী কার্যক্রম পরিচালনা করে
……ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জি. মো. মতিউর রহমান
স্টাফ রিপোর্টার
গত শুক্রবার (১৪ জুলাই) চট্টগ্রামের নেভী কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ২০২৩-২৪ রোটারী বর্ষের ডিস্ট্রিক্ট ইনস্টলেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টলেশন প্রোগ্রাম চেয়ার রোটা. পিপি ওমর আলী ফয়সাল। ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রোটা. ডা. মাইনুল ইসলাম মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোটা. পিপি সামিনা ইসলাম, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১ এর গভর্নর রোটা. আসরাফুল আলম নান্নু, পিডিজি রোটা. এমএ আউয়াল, ডিস্ট্রিক্ট লার্নিং ফেসিলেটর রোটা. পিডিজি আব্দুল আহাদ, রোটা. পিডিজি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, রোটা. পিডিজি দিলনাঁসী মোহসেন, রোটা. পিডিজি ড. বেলাল উদ্দিন আহমেদ, রোটা. পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, ডিজিই রোটা. এএইচএম ফয়সাল আহমেদ, পিডিজি রোটা. এএসএম শওকত হোসেন, পিডিজি রোটা. এম. খাইরুল আলম ও রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮৪ এর গভর্নর ইলেক্ট রোটা. হাফিজ ইউ. বিপ্লব।
এসময় ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এস্কিকিউটিভ সেক্রেটারী রোটা. শামসুল আলম রিপন, ডিস্ট্রিক্ট অফিসিয়াল, জোনাল নেতৃবৃন্দ, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সেক্রেটারীসহ ৮ শতাধিক রোটারিয়ান উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বেলুন উড়িয়ে সূচনা করেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান ও অতিথিবৃন্দ। পরে ডিস্ট্রিক্ট গভর্নর তার টিমকে অভিষিক্ত করেন।
ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেন, ১০টি লক্ষ্য অর্জনে ২০২৩-২৪ রোটারী বর্ষে কাজ করবে রোটারিয়ানরা। এছাড়া সাতটি এরিয়ায় কাজ করে রোটারী। এরমধ্যে কমিউনিটি সার্ভিস বৃদ্ধি, হোম ফর হোমলেস প্রজেক্টের আওতায় ২০০ গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া, ক্লাব সার্ভিসের আওতায় মেম্বার বাড়ানো, ফেলোশিপ বাড়ানো, ভোকেশনাল ট্রেনিং সার্ভিস এবং তরুণদের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামসহ কমিউনিটি সার্ভিস প্রজেক্টের আওতায় এই বর্ষে অন্তত একটি মেগা হেল্থ ক্যাম্প, দুঃস্থ ও গরিব কিডনী রোগীদের জন্য চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সাথে যৌথভাবে ২৫টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের মাধ্যমে একটি স্থায়ী রোটারী কিডনী ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে। রোটারী ক্লাবের উদ্যোগে মানুষের জীবনমান উন্নয়নে কার্যক্রমের সফলতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সার্জেন্ট রিপোর্ট প্রদান করেন ডিস্ট্রিক্ট চীফ সার্জেন্ট-এট-আর্মস রোটা. সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
১৬ জুলাই, ২০২৩।
