চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের চাঁদপুরজমিন হাসপাতাল পরিদর্শন

স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান চাঁদপুর সদর উপজেলার নানুপুর চৌরাস্তায় অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন।
এসময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ সজিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।