স্টাফ রিপোর্টার
‘জেগে ওঠো মাটির টানে’ এ শ্লোগান নিয়ে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত সিনেবাজ ১৩তম ইলিশ উৎসব আগামি ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২৫
সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে উৎসব কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান ও ১৩তম ইলিশ উৎসবের উপদেষ্টা অ্যাড. বিনয় ভূষন মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, করোনাভাইরাসের কারণে আমরাসহ সারাবিশ্ব প্রায় কয়েক বছর যাবত অবরুদ্ধ অবস্থায় রয়েছি। যার কারণে সাংস্কৃতিক অঙ্গনও স্থবির হয়ে পড়েছে। এই ভাইরাসের ব্যাপারে প্রত্যেককে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই করোনার সময় আমরা ২জন প্রাণপ্রিয় বন্ধুকে (মরহুম ইয়াহিয়া কিরন ও তাহমিনা হারুন) হারিয়েছি।
চতুরঙ্গ ইলিশ উৎসব এখন শুধু চাঁদপুরেই সীমাবদ্ধ নেই, এ উৎসব এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। তাই এ উৎসবকে আমাদের সুন্দরভাবে চালিয়ে নিতে হবে। বর্তামনে ইলিশ উৎপাদন বাড়ছে। ইলিশ উৎপাদন বাড়ার ক্ষেত্রে এ উৎসব অনেকাংশে সহায়তা করেছে। আমাদের আগামীদিনের লক্ষ্য থাকবে এ উৎসবের মাধ্যমে জাটকা নিধন শতভাগ বন্ধ করতে পারবো।
চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদর পরিচালনায় ভার্চুয়াল বক্তব্য রাখেন সিনেবাজ ১৩তম ইলিশ উৎসবের আহবায়ক কাজী শাহাদাত।
এসময় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ বক্তব্যে বলেন, কিছু কিছু মানুষ দেখলে আমরা সাহস পাই। এই উৎসবে আমরা সবাই সক্রিয় থাকবো। যেহেতু করোনার প্রাদুর্ভাবের কারণে এই উৎসবটি আমাদের জন্যে চ্যালেঞ্জিং হবে। তবে আমরা সবাই মিলে এ উৎসবটিকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো।
এছাড়া আরো বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও চতুরঙ্গ ইলিশ উৎসবের উপদেষ্টা তপন সরকার, জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক বাহিনীর টিম লিডার অধ্যক্ষ ওমর ফারুক, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, উৎসবের নবাগত আজীবন সদস্য ইমাম প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন চতুরঙ্গ ইলিশ উৎসবের সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ইতু চক্রবর্তী, সদস্য সচিব অনিতা কর্মকার, কার্যকরী কমিটির চিত্রকলা পরিচালক মনির হোসেন মান্না, সম্প্রচার পরিচালক শাহরিয়া পলাশ, নাট্যকলা পরিচালক রাজীব চৌধুরী, সাংস্কৃতিক কমিটির পরিচালক শুভ্র রক্ষিত, নৃত্যকলা পরিচালক রাশেদুল ইসলাম রাব্বী, আব্দুল বাতেনসহ আরো অনেকে।
সভার শুরুতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা মরহুম ইয়াহিয়া কিরন ও তাহমিনা হারুনের মৃত্যুতে গভীর শোক ও রূহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
২৬ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চতুরঙ্গের ১৩তম ইলিশ উৎসবের প্রস্তুতিমূলক সভা
