চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন থেকে তাহের মিয়াজি ও জহিরুলকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার সিএনজি চালিত অটোরিকশা টেক্সিকার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট. ২৫০৩) থেকে সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিয়াজী ও অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম পাটোয়ারীকে সামরিকভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের সভাপতি কাজী ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সলিম গাজী স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কার করা হয়।
চাঁদপুর জেলার সিএনজিচালিত অটোরিকশা টেক্সিকার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তর রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন্স কুমিল্লা আঞ্চলিক অধিদপ্তর থেকে শ্রম আইন নিজস্ব গঠনতন্ত্র এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর নির্দেশনা পরিচালিত হয়ে আসছে। এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিয়াজী বিতর্কিত কর্মকাণ্ড সাধারণ শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্সের নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ এবং বহু বিবাহে কারণে একাধিক মামলা এসব কারণে বিতর্কিত হয়েছে। অপরদিকে অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী অর্থ লাভের কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
তাছাড়া গত ২২ জুন কোনো প্রকার সভা ছাড়া ভুইফোর সংগঠন করে বিশৃঙ্খলা করার কারণে শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সিদ্ধান্ত মতে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর, ২০২১।