চরদুঃখিয়া পূর্বে আ.লীগের তৃণমূল বর্ধিত সভা

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে রোববার (২৪ অক্টোবর) বিকালে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তর আলোনিয়া দাখিল মাদরাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন বাচ্চু পাটওয়ারীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন মিঠু, যুবলীগ নেতা মো. কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রসু মিয়াসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তালিকাভুক্ত হন। এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী জমাদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন বাচ্চু পাটওয়ারী, সহ-সভাপতি হাজি ইব্রাহিম, ইকরাম হোসেন, নুরুল আমিন পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন রাঢ়ী ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার পাটওয়ারী।

২৫ অক্টোবর, ২০২১।