চরভৈরবীতে নৌকার সমর্থনে নারী সমাবেশ

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের সমর্থনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ আলী মাস্টারের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন নৌকা মনোনীত প্রার্থী ইউসুফ যুবায়ের শিমুল চোকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান চোকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জাহাঙীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা ও আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতিকুর রহমান পাটওয়ারী, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইলিয়াস লিটন, হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রনি, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশাহ মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিউদ্দিন মোল্লা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় নারীরা।

২৫ নভেম্বর, ২০২২।