হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চরভৈরবী ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. দিদারুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জসিম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম শফিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. আব্দুল মান্নান আখন, যুগ্ম-আহ্বায়ক জি এম ফজলুর রহমান আকাশ, মো. সোলায়মান মিয়া, মো. শরিফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিয়াজি, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম জিতু হাওলাদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সুলতান হাওলাদার, কামরুল প্রধানিয়া, মো. মহসিন হাওলাদার, মো. বিল্লাল খা, মো রিমন খাঁ, মো. পলাশ মাঝি, জাহাঙ্গীর ঢালী, মো. খোরশেদ বেপারী, মো. মনির হাওলাদার, মো. বুলবুল মালসহ চরভৈরবী ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ।
০৩ ফেব্রুয়ারি, ২০২১।
