
হাইমচর ব্যুরো
তৃণমূল পর্যায়ে থেকে বিএনপিকে শক্তিশালী করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে গতিশীল করতে হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৫ মার্চ হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিকের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন করা হয়। এতে হাজি জাহিদুল ইসলাম বিপ্লবকে সভাপতি ও মো. মাহবুব আলম জিতুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
