নীলকমল ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা


হাইমচর ব্যুরো
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে গতিশীল করতে এবং মাঠ পর্যায় থেকে বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলতে হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়ছে।
গত ৭ মার্চ হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক আমিন উল্লাহ বেপারীর যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নাছির উদ্দিন মোল্লাকে সভাপতি ও মো. মনির হোসেন শিকদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।