চাঁদপুরজমিন টাওয়ারে দোয়া

শিক্ষামন্ত্রী ও তার স্বামীর রোগমুক্তি এবং সুস্থতা কামনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার নানুপুর চৌরাস্তায় অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকনের আয়াজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোানাজাত পরিচালনা করেন নানুপুর জামে মসজিদের খতিব হাফেজ মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, ইউনিয়ন যুবলীগ নেতা আরিফ গাজী, বিরিয়ানী ঘরের স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ, পিন্টু টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টারের স্বত্ত্বাধিকারী মো. নাছির উদ্দিন পিন্টু হাওলাদার, সাগর টেলিকমের স্বত্বাধিকারী মো. সাগর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ও ব্যবসায়ীরা।
২৭ ডিসেম্বর, ২০২০।