চাঁদপুরজমিন হাসপাতালে অসহায়দের মাঝে হেলথ কার্ড বিতরণ

চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার শাখা-২ এর উদ্যোগে শনিবার (২৯ মে) দুপুরে গরিব-অসহায়দের মাঝে হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন বিশিষ্ট নারী মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সৈয়দ বদরুন্নাহার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদা খানম, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর তাসলিমা জাহান মুক্তা, বিডিকারেন্ট নিউজের সম্পাদক ডা. শেখ মহসিন, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডা. মুনতাসির কালাম নাবিল, ডা. রোকসানা আসমীর সামিয়া, পদ্মা ব্যাংকের ম্যানেজার রৌশনারা আক্তার লাকী। হেলথ কার্ড প্রজেক্টের চেয়ারম্যান সফিউল্লাহ হায়দারের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মো. রিপন। অনুষ্ঠানের আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মকর্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী বলেন, এ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন এর এ ধরনের উদোগ প্রশংসার দাবিদার। তিনি ছোট থেকেই রক্ত দান করে মানুষের খেদমত করে আসছেন। আমি যখন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসক তাকে তখন থেকেই দেখেছি মানুষের সেবা করতে। রোকনুজ্জামান রোকনের মত সবাই যদি এ ধরনের সেবায় এগিয়ে আসি তাহলে গরিব মানুষ তাদের প্রকৃত সেবা পাবে। রোকনুজ্জামান রোকন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে ৩০ বছর আগে থেকেই জড়িত, যার সাক্ষী আমি নিজে। আমি দোয়া করি সে যেন মানুষের কল্যাণে কাজ করে নিজে আরো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন।

৩০ মে, ২০২১।