সজীব খান
চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব ১৭) ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনূর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্টে ৪ দল সেমিফাইনাল উঠেছে।
শনিবার (২৯ মে) সকাল ১০টায় থেকে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ৮টি দলের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ৪ দলকে পরাজিত করে ৪দল সেমিফাইনালে উঠে আসে। সকাল ১০টায় আশিকাটি ও বালিয়া ইউনিয়নের খেলা হয়, খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পরায় শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকার। টাইব্রেকারে হানারচরকে হারিয়ে তরপুরচন্ডী বিজয় লাভ করে।
পরের ম্যাচে কল্যাণপুর ও চান্দ্রা ইউনিয়নের মধ্যকার খেলা একই ভ্যানুতে খেলা হয়। খেলায় চান্দ্রা ইউনিয়নের জালে কল্যাণপুর ইউনিয়ন ৪টি গোল দেয়। ফলে ৪-০ গোলে বিজয়ী হয়ে কল্যাণপুর ইউনিয়নের সেমিফাইনাল নিশ্চিত হয়। বিকাল ৪টায় একই ভ্যানুতে দিনের শেষ ৪টি দলের খেলা হয়। খেলায় হানারচর ইউনিয়ন ও তরপুরচন্ডী ইউনিয়নের মধ্য টানটান উত্তেজনামূলক খেলা হয়। খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পরায় শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকার। টাইব্রেকারে হানারচরকে হারিয়ে তরপুরচন্ডী বিজয়ী হয়। বিকাল ৫টার দিনের শেষ ম্যাচে শাহমাহমুদপুর ও লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। যোগ বিয়োগের সমীকরণের ম্যাচে শাহমাহমুদপুরকে হারিয়ে লক্ষীপুর মডেল ইউনিয়ন সেমিফাইনাল নিশ্চিত করেন। ফলে বালিয়া, কল্যাণপুর, তরপুরচন্ডী ও লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন সেমিফাইনালে উঠে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা বাপসার সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, কল্যাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, তরপুচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, উপজেলা পরিষদের সিএ মো. দিদার হোসেন, নির্বাহী কর্মকর্তার সিএ সাইফুল আলম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ্র, চাঁদপুর জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদ, তরপুচন্ডী ইউপি সচিব তাসলিমা বেগম, বাগাদী ইউপি সচিব মহিবুল আহসান নিপু, শাহমাহমুদপুর ইউপি সচিব ফজলুল হক, বালিয়া ইউপি সচিব মুনসুর আহমেদ, কল্যাণপুর জসিম উদ্দিন রনি। এসময় বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সদস্য, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন ক্রীড়া সংস্থার ওহায়েদুর রহমান লাভু।
৩০ মে, ২০২১।
