চাঁদপুরজমিন হাসপাতালে ৪ শ’ রোগীকে চিকিৎসা সেবা ও ৭০ রোগীকে অপরেশন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন। চক্ষু চিকিৎসা শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞ ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৭০ জন রোগীকে অপরেশনের জন্য ব্যবস্থা করা হয়। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
হাসপাতালের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন জানান, চাঁদপুরজমিন হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক গরিব ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা দেয়ার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এ ধরনের চিকিৎসা সেবা এই হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামিতেও থাকবে।