পদ নিয়ে বসে না থেকে মানুষের জন্য কাজ করতে হবে
………… অ্যাড. জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, নব প্রতিকূলতা দূর করে জনগণের পাশে দাঁড়ানোর নামই রাজনীতি। কমিটিতে পদ নিয়ে বসে থাকলেই হবে না। মানুষের জন্য কাজ করতে হবে। সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। কারণ ছাত্রলীগের গৌরব উজ্জল সুনাম রয়েছে।
তিনি আরো বলেন, আজকের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এ পরিচিতি সভায় উপস্থিতি প্রমাণ করে ছাত্রলীগ সুসংগঠিত। তোমাদের এ সংগঠিত ভাবকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ বিনির্মাণ করবে বলে আমি আশা করি। ছাত্রলীগের ভালো কাজগুলো প্রচার করতে হবে। ছাত্রলীগ করতে হলে আগে ছাত্র হতে হবে। ছাত্রলীগের প্রতিটি সদস্যকে মাদক ও ইভটিজিং থেকে দূরে থাকতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব।
৭নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম আকাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য ইকবাল হোসেন বেপারী, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মিয়াজী, সাবেক সহ-সভাপতি আনোয়ার হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ৭নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. খালেদ আল খলিফা, মো. রিয়াজ মোল্লা, মো. ইমন বেপারী ও মো. মুসা সরকার।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের পরিচিতি সভা
