স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ট্রাক রোড সংলগ্ন গাজী সড়কে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-২ এর মুক্তা ফার্মেসীর উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে ফার্মেসীর উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের আগে বক্তব্য রাখেন দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন।
তিনি বক্তব্যে বলেন, মহান আল্লাহতায়ালা ব্যবসাকে হালাল করেছেন। তাই হালালভাবে ব্যবসা পরিচালনা চাই। সৎ ও নিষ্ঠাবান ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতার প্রয়োজন এবং আল¬াহর হুকুম মতে ন্যায়ের পথে থেকে মানুষের সেবা করে যেতে পারি, তাই আপনাদের সবার দোয়া চাই।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব ছোহাইল আহমাদ চিশতী।
মুক্তা ফার্মেসীর স্বত্বাধিকারী তাসলিমা জামানের সভাপতিত্বে খান সড়ক জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আল আমিন, গাজী সড়ক নূরাণী জামে মসজিদের ইমাম ও খতিব মো. আবদুল¬াহ আল মামুন, বেপারী বাড়ি বাগে জান্নাত জামে মসজিদের খতিব হাফেজ মাও. মো. শামীম হোসেন, দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম আবুল কালাম, খান সড়ক জামে মসজিদের মো. আ. জলিল, দারুস সালাম জামে মসজিদের খাদেম মো. আনোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-২ এর মুক্তা ফার্মেসীর উদ্বোধন
