
মো. আবরার হোসাইন
চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চাঁদপুর রোটারী ক্লাবে অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মো. আলী আহমদ।
সংগঠনের সভাপতির ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ফারুক আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মহসিন শরিফ, হোটেল গ্র্যান্ড হিলশার স্বত্বাধিকারী রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন মুন্সি, দক্ষিণ সখিপুর উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মো, আব্দুর রব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী, চরফেলিজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর বালা, চরসেনসাস প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাবারক হোসেন, সমিতির সমাজসেবা সম্পাদক মো. আক্তার হোসেন মোল্লা, প্রচার সম্পাদক মো. মামুন শনি, চাঁদপুর পৌরসভার কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, গণপূর্ত বিভাগের প্রকৌশলী মো. জামাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মো. দলিল উদ্দিন, চাঁদপুর সদর হাসপাতালের হিসাবরক্ষক মো. ওয়ালিউল্লাহ মোল্লা, চাঁদপুর ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক মো. মাইনুদ্দিন বাবু, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম মিয়া, কোষাধ্যক্ষ মো. নাজমুল আহসান বকাউল প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
Post navigation
