চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামানের উপ-সচিব পদে পদোন্নতি

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (৭ মার্চ) রাষ্ট্রপতির আদেশেক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল লতিফের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ পদোন্নতি দেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান দীর্ঘদিন চাঁদপুরে জনগণের সেবা দিয়ে আসছেন। তিনি চাঁদপুরের সব কাজ আন্তরিকতার সাথে করেছেন। করোনাকালীন সময়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশের কাজ করেছেন এবং মানুষদের সচেতন করেছেন।
এদিকে মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান উপ-সচিব পদোন্নতি পাওয়ায় তাকে অভিনন্দন জানায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা।
মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান তার প্রতিক্রিয়া বলেন, উপ-সচিব পদে পদোন্নতি পাওয়ায় প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত। অত্যন্ত কর্মঠ ও দক্ষ এই কর্মকর্তা মহামারী করোনাভাইরাস প্রদুর্ভাব শুরু থেকে জেলা প্রশাসকের পক্ষে চাঁদপুর জেলা প্রশাসন দক্ষতার সাথে পরিচালনা করেন।
২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের জন্ম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ভূতাইল গ্রামে। বাবা মো. হারুন-অর-রশিদ ও মা রেনুআরা বেগমের বড় সন্তান তিনি। দেশের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করে বর্তমানে চাঁদপুর জেলার অন্যতম শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ জামান। প্রশাসন ক্যাডারে চাকরি শুরুর আগে তিনি ২৬তম বিসিএসে (শিক্ষা ক্যাডার) যোগ দিয়ে বিভিন্ন কলেজে শিক্ষক হিসেবেও কাজ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর আব্দুল্লাহ আল মাহমুদ জামান ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর মারিয়া মারজানের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাদের দুই মেয়ে- মানহা বিনতে মাহমুদ (৮) ও মানারা বিনতে মাহমুদ (৫)।
০৮ মার্চ, ২০২১।