সব ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার উন্নয়নকে বাস্তবায়ন করবো
………….অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার ইসলামাবাদ
ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব বাংলাদেশ আজ উন্নত দেশের স্থানে পৌঁছে গেছে। আর এই উন্নয়ন দেশের একটি ষড়যন্ত্রকারী দলের সহ্য হচ্ছে না। তাই তারা সবসময়ই মিথ্যা রটানো নিয়ে ব্যস্ত থাকে। আমরা বাঙালী জাতি কোন ষড়যন্ত্রই আমাদের দাবিয়ে রাখতে পারবে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার উন্নয়নকে বাস্তবায়ন করবো।
তিনি বলেন, সারাদেশের ন্যায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায়ও উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আওয়ামী লীগ সরকারের সক উন্নয়ন বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপত্বি করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন। সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
৭ই মার্চ ও দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভাটি আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
০৮ মার্চ, ২০২১।
