চাঁদপুরের আবু জাফর মোহাম্মদ সাদেকের পিএইচডি ডিগ্রি অর্জন


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম আব্দুল জব্বার পাটোয়ারী ও মিসেস নিলুফার বেগমের বড় ছেলে এবং চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় মরহুম আব্দুল করিম পাটোয়ারীর ভাতুস্পুত্র আবু জাফর মোহাম্মদ সাদেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
ঢাকা বিশ্বাবিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদের তত্ত্বাবধানে তিনি গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। তাঁর গবেষণার অভিসন্ধর্ব ছিলো “ওহফরমবহড়ঁং ঋষড়ড়ফ ঈড়ঢ়রহম ঝঃৎধঃবমরবং ঃড়ধিৎফং খরাবষরযড়ড়ফং: অ ঝঃঁফু রহ ঐধড়ৎ অৎবধ ড়ভ ঘড়ৎঃয-ঊধংঃ ইধহমষধফবংয”.
উক্ত গবেষণার ফলাফলে তিনি দেখিয়েছেন সমাজের কিছু সংখ্যক প্রভাবশালী ব্যক্তিবর্গ কিভাবে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষমতা বলয়কে ব্যবহার করে স্থানীয় প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং দরিদ্র জনগোষ্ঠীকে তাদের ন্যায্য জীবিকা অর্জনের অধিকার হতে বঞ্চিত করে। স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নের জন্য তাদের লোকজ জ্ঞান কাজে লাগানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
এর আগে তিনি ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। আবু জাফর মোহাম্মদ সাদেক বর্তমানে একটি আন্তর্জাতিক সংস্থার অধীনে কক্সবাজার এ রোহিঙ্গা শরণার্থী বিষয়ক কার্যক্রমে কর্মরত আছেন। তার এই কৃতিত্ব অর্জনের জন্য তিনি সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও সর্বস্তরের সকলের দোয়া কামনা করছেন।