চাঁদপুরের জেলা প্রশাসককে বাপসার ফুলেল শুভেচ্ছা

সজীব খান
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ইনোভেশনের (উদ্ভাবনের) জন্য পুরস্কৃত হওয়ায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বুধবার (৩০ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জেলা বাপসার সব সদস্যকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন।
চাঁদপুর জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ রোকন, সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ খান শাহীন, রামপুর ইউপি সচিব রাকিবুল হাসান খান উপস্থিত ছিলেন।

০১ জুলাই, ২০২১।