স্টাফ রিপোর্টার
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। রোববার (১২ জুলাই) পুলিশ সুপার নিজেই এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, করোনা পজেটিভ হয়ে আমি গত ৩০ জুন সেন্ট্রাল পুলিশ হসপিটালে ভর্তি হই এবং ১২ জুলাই করোনা নেগেটিভ হওয়ায় রিলিজ লেটার পেয়েছি। তিনি মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করেন।
এসপি পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের অতিরিক্তি পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এসপি স্যারের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি ভালো আছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে চাঁদপুর এসেছেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)। রোববার দুপুরে তিনি ঢাকা থেকে চাঁদপুর সরকারি বাসভবনে এসে পৌঁছান। এ সময় জেলা পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে সরকারি বাসায় কোয়ারেন্টাইনে আছেন।
উল্লেখ্য, করোনাকালে পুলিশের এই কর্মকর্তা করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। গত ৩০ জুন তিনি করোনা আক্রান্ত হয়ে সেন্ট্রাল পুলিশ হসপিটালে ভর্তি হন। করোনা পজেটিভ রিপোর্ট আসার দু’দিন আগে নমুনা দেন তিনি।
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম ২০তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
১৩ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরের পুলিশ সুপার করোনামুক্ত
