শাহ্ আলম খান
চাঁদপুরসহ কক্সবাজার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরগুনা, নড়াইল, বাগেরহাট, লক্ষ্মীপুর, বরিশাল, বান্দরবান ও সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে চাঁদপুরে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব বেগম অঞ্জনা খান মজলিসকে। তিনিই চাঁদপুরের প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিসিএস প্রশাসন ক্যাডারের উপ-সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরমধ্যে
বাগেরহাটের ডিসি মো. মামুনুর রশিদকে কক্সবাজারে এবং বরগুনার ডিসি মুস্তাইন বিল¬াহকে নারায়ণগঞ্জে বদলি করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রামের ডিসি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানকে বরগুনা ডিসি, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপসচিব মুহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইলের ডিসি, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এ এন এম ফয়জুল হককে বাগেরহাটের ডিসি করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব অঞ্জনা খান মজলিসকে চাঁদপুরের ডিসি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মো. আনোয়ার হোসেন আকন্দকে লক্ষ্মীপুরের ডিসি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দিন হায়দারকে বরিশালের ডিসি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ইয়াসমিন পারভীন তিবরিজিকে বান্দরবানের ডিসি এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. জাহাঙ্গীর হোসেনকে সুনামগঞ্জের ডিসি করা হয়েছে।
এদিকে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খানকে মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব, বান্দরবানের ডিসি মোহাম্মদ দাউদুল ইসলামকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব, চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেনকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপ-সচিব, লক্ষ্মীপুরের ডিসি অঞ্জন চন্দ্র পালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব, কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেনকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, নারায়ণগঞ্জের ডিসি মো. জজিম উদ্দিনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব, বরিশালের ডিসি এএম অজিয়ার রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব, নড়াইলের ডিসি আঞ্জুমান আরাকে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব এবং সুনামগঞ্জে ডিসি মোহাম্মদ আব্দুল আহাদকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
২০ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরের প্রথম নারী জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিস
