চাঁদপুরের শ্রেষ্ঠ সার্কেল অফিসার স্নিগ্ধা সরকার

শাহ্ আলম খান
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গত সোমবার জেলা পুলিশ লাইনস্ ড্রিলসেডে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নভেম্বর মাসের কর্মকর্তাদের কাজের মূল্যায়ন করা হয়। এটি প্রতিমাসেই পুলিশের নিয়মিত মূল্যায়নের অংশ। সে আলোকে নভেম্বর মাসে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুজ্জামান, শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আবু হানিফ।
৩১ ডিসেম্বর, ২০২০।