স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা কেবিএম জাকির হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় সার্কিট হাউজে হাজীগঞ্জ উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে মতলব উত্তর উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আরঙ্গজেবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কে বি এম জাকির হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার স্ত্রী রাজিয়া সুলতানা, চাঁদপুর সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, শাহরাস্তি উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সবুজ, মতলব দক্ষিন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রবিউল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শিল্টন দোস্তিদার, হাইমচর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম।
এ সময় জেলার প্রতিটি উপজেলার উপ-সহকারী প্রকৌশলী, অফিস সহায়করা উপস্থিত ছিলেন।
৩১ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা
