চাঁদপুরের হাইমচরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

হাইমচর ব্যুরো : নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার সকালে চাঁদপুরের হাইমচরে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী। হাইমচর থানার অফিসার্স ইনচার্জ রনোজিত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, কমিউনিটি পুলিশিং সভাপতি শাহাদাত হোসেন, থানার পরিদর্শক আলমগীর হোসেন, হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশা-শ্রেণীর লোকজন অংশগ্রহণ করেন।