স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের মফিজ গাজী (৩২) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। গত বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মফিজ গাজী ওই বাড়ির মালুম গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, দুই বছর আগে মফিজ গাজী বিয়ে করে। কিছুদিন আগে তার স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদ হয়। এ নিয়ে তার শ^শুরের পরিবার তাকে বকা দেয়। পরে তার স্ত্রী পিত্রালয়ে চলে যায়। এই নিয়ে স্থানীয়ভাবে পারিবারিক বৈঠক হয়। বৈঠকের দু’দিন পরে মফিজ বিষপানে আত্মহত্যা করে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব নাহা বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে মফিজ গাজীর মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মফিজ গাজীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মফিজের বাবাকে থানায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে। আত্মহত্যার ঘটনাটি তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং তদন্ত শেষ হলে আত্মহত্যার মূল কারণ জানা যাবে। এছাড়া মফিজ গাজীর স্ত্রীকে থানায় আসার জন্য খবর দেয়া হয়েছে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরের হোসেনপুরে বিষপানে যুবকের আত্মহত্যা
