ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব এবং সোনালী ব্যাংকের ম্যানেজার জিনিয়া শারমিনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে অফিসার্স ক্লাব ফরিদগঞ্জ।
গত বুধবার রাতে ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকৌশলী ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদারের পরিচালনায় বিদায়ী অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক, ক্লাবের আজীবন সদস্য ডা. পরেশ চন্দ্র পাল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশরাফি, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শাহাদাত হোসেন, আরডিও মশিউর হমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নুরুন্নবী, সাংবাদিক মো. মহিউদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবুল কাশেম ও নবাগত পিআইও মিল্টন দস্তিদার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের দপ্তর সম্পাদক এআরডিও কাউছার আহমেদ। আলোচনা শেষে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
