স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দলীয় এবং স্বতন ৩০জন প্রার্থী। গত রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে লিখিত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক গণমাধ্যমে পাঠানো ফলাফল থেকে জানাগেছে- চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ড. সেলিম মাহমুদ পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৩শ’ ৭ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. সেলিম প্রধান চেয়ার প্রতীক ৫ হাজার ৭শ’ ৭৯ ভোট। জাসদের সাইফুল ইসলাম মশাল প্রতীক ৩ হাজার ৮শ’ ২১ ভোট।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯শ’ ৯৯ ভোট। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান পেয়েছেন ২১ হাজার ৩শ’ ৩৫ ভোট। জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া লাঙ্গল প্রতীক পেয়েছেন ১ হাজার ২শ’ ৬৫ ভোট। বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. মনির হোসেন একতারা প্রতীক পেয়েছেন ৯শ’ ৫৮ ভোট এবং জাসদের মো. হাছান আলী সিকদার মশাল প্রতীক পেয়েছেন ৫শ’ ৮৭ ভোট।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. দীপু মনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১শ’ ৬৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ঈগল প্রতীক পেয়েছেন ২৪ হাজার ১শ’ ৯৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান খাঁন ট্রাক প্রতীক পেয়েছেন ১ হাজার ২শ’ ২৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. মহসীন খান লাঙ্গল প্রতীক পেয়েছেন ৮শ’ ২৮ ভোট। জাকের পার্টির মো. কাওছার মোল্লা গোলাপ ফুল প্রতীক পেয়েছেন ১ হাজার ৪শ’ ৩৭ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী আবু জাফর মো. মাঈনুদ্দিন মোমবাতি প্রতীক পেয়েছেন ৭শ’ ৩৩ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী মো. মিজানুর রহমান ফুলের মালা প্রতীক পেয়েছেন ৩শ’ ৪৩ ভোট।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান পেয়েছেন ৩৬ হাজার ৪শ’ ৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ঈগল প্রতীক পেয়েছেন ৩৫ হাজার ৪শ’ ২৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক জালাল আহমেদ পেয়েছেন ১৮ হাজার ৭শ’ ৬০ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম প্রার্থী ড. মো. শাহজাহান নোঙ্গর প্রতীক পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ লাঙ্গল প্রতীক পেয়েছেন ৫শ’ ৯০ ভোট। বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী ফুলের মালা প্রতীক পেয়েছেন ২শ’ ১ ভোট। ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী আবদুল গনি আম প্রতীক পেয়েছেন ২শ’ ৮ ভোট। তৃণমূল বিএনপি প্রার্থী মো. আবদুল কাদির তালুকদার সোনালী আঁশ প্রতীক পেয়েছেন ৩শ’ ৬০ ভোট।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ২শ’ ২৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিন ঈগল প্রতীক পেয়েছেন ৩৮ হাজার ৬শ’ ৩৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সফিকুল আলম ট্রাক প্রতীক পেয়েছেন ২২ হাজার ৫শ’ ৩৫ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী চেয়ার প্রতীক পেয়েছেন ৭ হাজার ১শ’ ৪৪ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মো. মনির হোসেন মজুমদার মশাল প্রতীক পেয়েছেন ৩শ’ ৮০ ভোট। বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী ফুলের মালা প্রতীক পেয়েছেন ৫শ’ ৫৬ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী আক্তার হোসেন ছড়ি প্রতীক পেয়েছেন ১শ’ ৩৭ ভোট।
১০ জানুয়ারি, ২০২৪।
