আজ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

এস এম সোহেল
আজ সোমবার থেকে সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে। চাঁদপুর জেলায় সমমানের এই তিন পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩৫ হাজার ৯শ’ ৪জন। মোট কেন্দ্র ৭১টি। মোট পরীক্ষার্থীর মধ্যে চাঁদপুর জেলায় ৪৪টি কেন্দ্রে এসএসসি ২৭ হাজার ১শ’ ৯৪ জন, ১৭টি কেন্দ্রে দাখিল ৭ হাজার ২শ’ ৫৪ জন ও ১০টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ৪শ’ ৫৬ জন অংশ নিবে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৬টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৩ শ’ ৫৫ জন, ২টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৯ জন এবং ২টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ২ শ’ ৫ জন।
ফরিদগঞ্জ উপজেলার ৫টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮ শ’ ৪৪ জন, ৩টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬শ’ ৬৬ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ২ শ’ ৩৩ জন।
হাজীগঞ্জ উপজেলার ৯টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৪১ জন, ৩টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৪ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ২ শ’ ৮৬ জন।
শাহরাস্তি উপজেলার ৫টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৫৭ জন, ২টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৬শ’ ৫৮ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ জন।
কচুয়া উপজেলার ৭টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২ শ’ ৮ জন, ৩টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪শ’ ৫৯ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১ শ’ ৫৬ জন।
মতলব দক্ষিণ উপজেলার ৪টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪ শ’ ৪০ জন, ২টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৬শ’ ৫৮জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১ শ’ ৬৫ জন।
মতলব উত্তর উপজেলার ৭টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪ শ’ ৫১ জন, ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৪শ’ ২৩ জন এবং ২টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১ শ’ ৭৯ জন।
হাইমচর উপজেলার ১টি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৭ শ’ ৯৮ জন, ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৩শ’ ৭ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১শ’ ৩৪ জন।
ইতোপূর্বে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছেন।
