চাঁদপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনা সভা

সব খাবার আমাদের নিরাপদ করতে হবে
………………ভারপ্রাপ্ত জেলা প্রশাসক



সজীব খান
চাঁদপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজ থেকে র‌্যালি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনডিসি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশে বর্তমান সময়ে সব কিছুতেই ফরমালিন রয়েছে। আমাদের দেশে যেহারে ফরমালিন ব্যবহার হচ্ছে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকির সম্মুক্ষীণ হয়ে পড়বে। ফরমালিন খাবার আমাদের প্রতিহত করতে হবে। সবাই মিলে সব প্রকার নিরাপদ খাবার খেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও আমাদের শরীরের জন্য নিরাপদ খাদ্যের বিকল্প নেই। আমাদের সব প্রকার খাবার নিরাপদ করতে হবে।
তিনি বলেন, আমাদের দৈনিক খাবারগুলো নিরাপদ কিনা সেগুলো যাচাই করতে হবে। বিষমুক্ত খাবার আমাদের নিশ্চিত করতে হবে। ফরমালিন যুক্ত খাবারগুলো এড়িয়ে চলতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। যারা কৃষি কাজের সাথে নিয়োজিত রয়েছে তাদের বিষযুক্ত ঔষধ কৃষিতে না ব্যবহার করতে সচেতন করতে হবে। কৃষকদের দ্বারে-দ্বারে গিয়ে মরমালিন যুক্ত খাবারের কুফলগুলো তুলে ধরতে হবে। আমাদের অবশ্যই যেকোন পণ্য ক্রয় করার পূর্বে অবশ্যই উৎপাদনের তারিখ এবং মেয়াদের তারিখ দেখে ক্রয় করতে হবে। সকলে মিলে চেষ্টা করলেই নিরাপদ খারাব আমাদের নিশ্চিত হবে। তাছাড়া খোলা বাজারের খাবারগুলো পরিহার করতে পারলেই আমাদের নিরাপদ খাবার অনেকটা নিশ্চিত হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের উচ্চমান সহকারী মো. হাফেজ আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক আবদুল রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান, সিএসডি গোডাউনের সহকারী কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বখতিয়ার উদ্দিন, ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ফরিদ উদ্দিন প্রমুখ।
এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মুখলেছুর রহমান।