প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুরে অনুসন্ধ্যানী রক্তদান সংস্থা বাংলাদেশের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুরের একটি রেস্টুরেন্টে সংস্থার চেয়ারম্যান বিএম হারুনুর রশিদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদ উল্ল্যাহ বাবরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তার বক্তব্যে বলেন, যুবকরাই সমাজ পরিবর্তন করবে। আপনাদের যে ভালো কাজের উদ্যোগ তা প্রসংশনীয়। উন্নত দেশগুলো থেকে রক্তদানের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আপনারা যুবকরাই সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে। আমার সাথে স্বেচ্ছাসেবী যারা কাজ করছে, তারা করোনার সময় স্বেচ্ছায় শ্রম দিয়েছেন। চাঁদপুরে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, এগুলোর কারণে সমাজের মানুষের উপকার হচ্ছে। চাঁদপুরের তরুণ-তরুণীরা ভালো কাজে সম্পৃক্ত থেকে মানুষের জন্য কাজ করছে। রক্তদানের মাধ্যমে আর্তমানবতার কাজ করছেন, এতে তৃপ্তি পাওয়া যায়। কোন অসুস্থ রোগীকে আপনি রক্ত দেওয়ার পর যে প্রশান্তি পান, এটাই স্বর্গীয় সুখ।
তিনি বলেন, মানুষের সেবার পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গড়তে হবে। প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে নিজের ক্যারিয়ারও গড়তে হবে। ভালোভাবে যে কোন কাজের প্রস্তুতি নিতে হবে। ভালো মানুষ হতে হবে। শুধু লেখাপড়া করলেই ভালো মানুষ হওয়া যায়না। ভালো মানুষ হতে হলে নিজের মনুষত্বকে কাজে লাগাতে হবে।
তিনি আরো বলেন, নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু করছি এটা বড় অর্জন। দেশের উন্নয়ন হচ্ছে চরাঞ্চলে বিদ্যুত যাচ্ছে। এত উন্নয়ন। আর এ সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে। আমাদের মানবিক হতে হবে, কারো উপকার করতে না পারি বা পারেন, কিন্তু ক্ষতি করা যাবে না। আপনারা যুবক-যুবতীরাই সোনার বাংলা বির্নিমাণের হাতিয়ার। আপনাদের স্বেচ্ছাসেবী সংগঠনের কোন প্রয়োজন হলে আমার কাছে আসলে আমি সাধ্যমত সহযোগিতা করব। সর্বোপরি আমাদের ভালো মানুষ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাড. নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান কামরুল হাসান, রসায়ন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম, রসুইঘর রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী জাহিদুল হক মিলন, চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুসন্ধানী রক্তদান সংস্থা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাসানুল কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া তাহমিদ কনা, মতলব দক্ষিণ উপজেলার সহ-পরিচালক কাউছার মিয়াজী, কার্যকরী সদস্য ওমর ফারুক রাফি।
২৩ ডিসেম্বর, ২০২০।
