চাঁদপুরে অর্ধশত প্রতিবন্ধী হাফেজদের মাঝে পুনাকের খাবার বিতরণ ও দোয়া

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৫০ জন প্রতিবন্ধী হাফেজদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করেছে চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি, পুনাক। গত সোমবার দুপুর ১২টায় চাঁদপুর পুলিশ লাইনস এ খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা. আফসানা শর্মী।
তিনি তার বক্তব্যে বলেন, পুনাক সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে থাকে। আজকের দিনটি স্মরণীয় করে রাখার জন্যই আমরা চেষ্টা করেছি। প্রতিবন্ধী কোরআনের হাফেজদের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আগামীদিনে আপনাদের নিয়ে আরো কিছু অনুষ্ঠান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ-সভানেত্রী পূজা দাস, সাধারণ সম্পাদিকা শাহিনা বেগম, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ, আরআই আবদুল মতিন, সদস্য সোনিয়া বেগম ও পিউকা বড়ুয়া, পুনাক উপাধ্যক্ষ রাখি মজুমদারসহ অন্যরা।
পুনাক অধ্যক্ষ শিপ্রা মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন হাফেজ মো. ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. সিরাজুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এসআই জয়নাল আবেদীন।

১৭ আগস্ট, ২০২২।