১৫ আগস্টের ঘটনায় আড়ালে রয়ে গেছে নেপথ্যের খলনায়করা
……..মুহম্মদ শফিকুর রহমান এমপি
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া এবং কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে শোক দিবস উদযাপন কমিটির আয়োজনে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সোমবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতার স্বপ্ন যখন স্বাধীন বাংলাদেশে ক্রমশঃ বাস্তবে রূপ নিতে শুরু হয়েছিল, ঠিক তখনই পাকিস্তানী প্রেত্মারা তা সহ্য করতে না পেরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মতো নৃংশস ঘটনা ঘটায়। এর পিছনে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত। তবে বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে কারা জড়িত এবং এর পিছনের উদ্দেশ্য নিয়ে ক্রমশঃ অনেক তথ্য উঠে আসছে। কারা হত্যাপরবর্তী সময়ে লাভবান হয়েছিলেন, কাদের স্বার্থ হাসিল হয়েছিল! প্রকাশ্যে হত্যকারীরা হত্যার কথা স্বীকার করলেও আড়ালে রয়ে গেছে নেপথ্যের খলনায়করা। তাদের খুঁজে বের করতে হবে।
উদযাপন কমিটির সদস্য সচিব বাহার উদ্দিন বাহারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি।
এর আগে দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা সদরে ছাত্রলীগ সভাপতি কামরুল পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, আল আমিন পাটওয়রী, আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাচ্চুম, মোহাম্মদ হোসেন মিন্টু, জাহাঙ্গীর পলোয়ান, ইসমাইল পাটওয়ারী, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি আলী নেওয়াজ, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ।
১৭ আগস্ট, ২০২২।
