স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজীর ছোট ভাই ও চাঁদপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার স্বামী, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. আনোয়ার গাজী রোববার (৭ নভেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ যোহর হাসান আলী স্কুল মাঠের চিশতিয়া জামে মসজিদ সম্মুখে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজ পড়ান মরহুম অ্যাড. আনোয়ার গাজীর ছোট ভাই ও চাঁদপুর জেলা পরিষদ সংলগ্ন মারকাজর উলুম মাদরাসা মসজিদের খতিব মাও. মনিরুল ইসলাম।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এবং তার জন্য সবার কাছে দোয়ার চেয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা গণফোরাম সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আহসান হাবীব, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিলন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউসুফ গাজী ও ছেলে কাঞ্চন গাজী।
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবীগণ, পেশাজীবী নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী জানাজায় শরিক হন।
এসময় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত ও চিরশান্তি কামনা করা হয়, আল্লাহ মালিক তাঁকে জান্নাত দানে কবুলও মঞ্জুর করুন, আমিন।
জানাজা শেষে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে মরহুম আনোয়ার গাজীকে দাফন করা হয়।
০৮ নভেম্বর, ২০২১।
