শাহ্ আলম খান
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আবুল বাশার পাটওয়ারী ইন্তেকাল করেছেন। রোববার (১২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটের দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামে মরহুমের পাটওয়ারী বাড়ি প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির হিসাবরক্ষক ফারুক গাজী জানান, মরহুম আবুল বাশার পাটওয়ারী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পাশাপাশি শ্বাসকষ্টও ছিলো।
মরহুমের মৃত্যুতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
১৩ জুলাই, ২০২০।
