চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

অ্যাড. আসাদ হত্যাকারীদের শাস্তির দাবিতে

স্টাফ রিপোর্টার
রংপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মো. আসাদুল হকের নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৪ জুন) সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে আদালত প্রাঙ্গণে এ মানববন্ধনে অংশ নেন আইনজীবীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহীম খলিল, সাধারন সম্পাদক অ্যাড. এমরান হোসেন, সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, আইনজীবী অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, অ্যাড. হামিদুর রহমান মজুমদার, অ্যাড. শামছুল আলম জাহাঙ্গীর, অ্যাড. বিধুভূষন নাথ, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. আতিক, অ্যাড. মাসুদ রানা পাটওয়ারী, অ্যাড. বিশ্বজিত কর রানা, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. আব্দুল কাদের খান প্রমুখ।

১৪ জুন, ২০২০।