আরো ৩৬৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩
এস এম সোহেল
চাঁদপুর আরো ৩৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরো ৩ জনের। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০
হাজার ২শ’ ১৮জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৭১ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, রোববার (১ আগস্ট) ৮৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬৭টি পজেটিভ, বাকি ৫৩২টি নেগেটিভ। সনাক্তের হার ৪০.১৭%।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৫৪ জন, শাহরাস্তি উপজেলায় ৫৬জন, ফরিদগঞ্জ উপজেলায় ৪৮ জন, মতলব দক্ষিন উপজেলায় ৪৪ জন, হাজিগঞ্জ উপজেলায় ৩০ জন, কচুয়া উপজেলায় ২৩ জন এবং মতলব উত্তর উপজেলায় ১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন মৃতদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১জন, শাহরাস্তি উপজেলার ১জন এবং হাজিগঞ্জ উপজেলার ১ জন।
পজলায় ১০ হাজার ২শ’ ১৮ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৪ হাজার ৪শ’ ৪৪জন, শাহরাস্তিতে ১ হাজার ২শ’ ৩৪জন, ফরিদগঞ্জে ১ হাজার ১শ’ ৭৮জন, হাজীগঞ্জে ১হাজার ১৯জন, মতলব দক্ষিণে ৮শ’ ৬০জন, মতলব উত্তরে ৫শ’ ৪৭জন, হাইমচরে ৫শ’ ৯ জন এবং কচুয়ায় ৪শ’ ২৭জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১৭১জনের মধ্যে- চাঁদপুর সদরে ৬৪জন, ফরিদগঞ্জে ২৭জন, হাজীগঞ্জে ২৫জন, শাহরাস্তিতে ২০জন, মতলব উত্তরে ১৩জন, মতলব দক্ষিণে ১০জন, কচুয়ায় ৮ জন এবং হাইমচরে ৪জন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, গতকাল রোববার জেলায় ৮৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩৬৭ জনের করোনা পজিটিভ। এ জেলায় আক্রান্তের হার ৪০.১৭%। জেলায় আক্রান্ত ১০ হাজার ২শ’ ১৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮শ’ ৭৭জন। চিকিৎসাধীন আছেন ৩ হাজার ১শ’ ৭০ জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫ হাজার ৬শ’ ৮০জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৪শ’ ৪৮জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২শ’ ৩২জন।
এছাড়া জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৪৪ হাজার ১শ’ ৩৪জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৭শ’ ৮৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৩ হাজার ৩শ’ ৪৭জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
০১ আগস্ট, ২০২১।
